দুর্নীতি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী!

কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বোরো ১১-এর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা ও মারধরসহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে বেআইনিভাবে ভেরি দখল করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ, ভয় দেখানো এবং জোর করে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই দুর্নীতি ও তোলাবাজির ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ধৃতের বিপুল সম্পত্তির উৎসের সন্ধান পেতে তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন ঘটনায় কলকাতা পুরসভার ৯ থেকে ১০ জন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন, যার ফলে রাজ্য রাজনীতিতে দলটির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে এবং বিরোধী দলগুলো সরব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *