হাতেনাতে গ্রেপ্তার ডিজিসিএ কর্মকর্তা, উদ্ধার লক্ষাধিক টাকা ও সোনা!

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-র সদর দপ্তরে অভিযান চালিয়ে সংস্থাটির এয়ারওয়ার্দিনেস ডিরেক্টরেটের উপ-মহাপরিচালক মুদাভাথ দেউলাকে গ্রেপ্তার করেছে সিবিআই। একটি বেসরকারি কোম্পানির ড্রোন আমদানির আবেদন মঞ্জুর করার বিনিময়ে আড়াই লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়। এই দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি বড় করপোরেট গ্রুপের কর্মকর্তা ভরত মাথুরকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্ত সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি অ্যারোস্পেস কোম্পানিকে ড্রোন আমদানির ছাড়পত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে এই ঘুষ দাবি করা হয়েছিল। এরপর দিল্লির চারটি পৃথক স্থানে তল্লাশি চালিয়ে আরও ৩৭ লক্ষ টাকা নগদ, বিপুল পরিমাণ সোনা ও রুপার কয়েন এবং বেশ কিছু ডিজিটাল নথি জব্দ করেছে সিবিআই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ড্রোন আমদানির অনুমোদন প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়টি সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *