জীবিত মেয়ের শ্রাদ্ধ সম্পন্ন করলেন বাবা-মা! কেন এমন চরম সিদ্ধান্ত?

উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জুয়াখুড়ি অগ্নিবাড়ি এলাকায় নিজের পছন্দের মানুষকে বিয়ে করে ঘর ছাড়ায় এক তরুণীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছেন তাঁর বাবা-মা। পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা ওই তরুণীকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নেন। গত শনিবার রীতিমতো পুরোহিত ডেকে হিন্দু শাস্ত্রীয় মতে শ্রাদ্ধের সমস্ত আচার পালন করে নাবালিকা কন্যার সঙ্গে সমস্ত পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করেন তাঁরা।

পরিবারের দাবি, মেয়ের এই ‘অবাধ্যতা’ ও সম্পর্কের বিষয়টি তাঁরা মেনে নিতে পারেননি। তাই পরিবারের সম্মান রক্ষার্থে এবং সমাজকে বার্তা দিতেই তাঁরা এই চরম পথ বেছে নিয়েছেন। জীবিত সন্তানের শ্রাদ্ধানুষ্ঠানের এই নজিরবিহীন ঘটনায় চোপড়া এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এমন ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি, যা আধুনিক সমাজব্যবস্থা ও রক্ষণশীল মানসিকতার মধ্যকার গভীর সংঘাতকে সামনে এনেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *