নেতাজির স্মৃতিবিজড়িত ক্যান্টিনেও তোলাবাজির দাপট, ক্ষোভে ফুঁসছেন কর্মীরা!

কলকাতা: তারাতলা কাণ্ডের পর পুলিশের জালে বন্দি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুরসভার ঐতিহ্যবাহী ক্যান্টিনের কর্মীদের বেতন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত এই ক্যান্টিনের কর্মীদের সামান্য ৫০০ টাকা বেতন বৃদ্ধির ফাইল ক্ষমতার দাপট দেখিয়ে আটকে রাখতেন ফিরহাদ হাকিমের ‘ঘনিষ্ঠ’ সহযোগী হিসেবে পরিচিত কালীচরণ।

সূত্রের খবর, গত পাঁচ বছরে ক্যান্টিনের ২৭ জন কর্মীর বেতন বৃদ্ধির প্রস্তাব অন্তত ছ’বার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের কাছে পাঠানো হয়েছিল এবং মেয়র তাতে দু’বার স্বাক্ষরও করেছিলেন। তবে কালীচরণ সেই ফাইলে স্বাক্ষর আটকে রেখে কর্মীদের বঞ্চনা করতেন এবং ঔদ্ধত্য দেখিয়ে প্রশ্ন তুলতেন, “কর্মীদের বেতন বাড়লে আমার পকেটে কী ঢুকবে?” দীর্ঘদিনের এই শোষণের ঘটনায় বর্তমানে ক্ষুব্ধ ক্যান্টিনের কর্মীরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই কালীচরণের একের পর এক কুকীর্তি ও দুর্নীতির চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *