৬ মাসের শিশুকন্যাকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে!

বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার গোপালপুর থানা এলাকার বারকা গ্রামে নিজের ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কান্নাকাটি করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত সীমা দেবী নামক ওই নারী কাস্তে দিয়ে নিজের মেয়ের নলি কেটে ফেলেন বলে অভিযোগ। ঘটনার পর ওই নারী নিজেও নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

নিহতের ঠাকুমা সরস্বতী দেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে চিকিৎসাধীন ওই নারী পুলিশি হেফাজতে রয়েছেন। গোপালপুর থানার এসএইচও অঙ্কিত কুমার জানিয়েছেন, অভিযুক্তের স্বামী চণ্ডীগড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। শিশুর ঠাকুমার মামলার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের কোনো মানসিক সমস্যা রয়েছে কি না, তা মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *