যুদ্ধবিরতির সুযোগে আরও শক্তিশালী ইরান, মিসাইল ও ড্রোনের ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
আমেরিকার সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা নজিরবিহীনভাবে বাড়িয়ে নিয়েছে ইরান। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মুসাভি জানিয়েছেন, এই সময়ে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডার যুদ্ধপূর্ব পরিস্থিতির চেয়েও দ্রুতগতিতে সমৃদ্ধ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেনারেল মুসাভি জানান, ইরান দেশীয় প্রযুক্তিতে তাদের অস্ত্রের মজুত বাড়ালেও প্রতিপক্ষ দেশগুলো বিদেশের ওপর নির্ভরশীল হওয়ায় গোলাবারুদ সরবরাহে সংকটে পড়েছে। বিশেষ করে হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে দেশটি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও আধুনিক করে তুলেছে। তেহরান স্পষ্ট করেছে যে, তারা বর্তমানে পূর্বের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত, যা অঞ্চলটিতে সামরিক উত্তেজনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।