ঠাকুর হতে আসিনি, মন্ত্রী হতেও নয়! গর্জে উঠলেন অশোক কীর্তনিয়া
রাজনীতি নয়, শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান মন্ত্রী অশোক কীর্তনিয়ার
বনগাঁ: মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। শনিবার ঠাকুরনগরে মতুয়া ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, রাজনীতি নয়, বরং সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তোলাই এখন তাঁর মূল লক্ষ্য। তিনি স্পষ্টভাবে বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের প্রকৃত স্বপ্নপূরণ তখনই সম্ভব, যখন মতুয়া পরিবারের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ডব্লিউবিসিএস (WBCS) অফিসার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমি এখানে ঠাকুর হতে আসিনি, এসেছি মতুয়া উদ্বাস্তুদের আশীর্বাদ নিতে।” সেই সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি মন্তব্য করেন, “আমি বিজেপির মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী নই।” মন্ত্রী অশোক কীর্তনিয়ার এই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।