২০২৬ সালে কি বদলে যাবে আপনার ভাগ্য? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে তুঙ্গে জল্পনা!
বিশ্বজুড়ে আলোচিত বুলগেরিয়ার প্রয়াত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার নতুন এক পূর্বাভ্যাস ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তাঁর গণনায় ২০২৬ সালের মধ্যে বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক এবং মীন রাশির জাতক-জাতিকার জীবনে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অতীতে ইন্দিরা গান্ধীর মৃত্যু ও টুইন টাওয়ার হামলার মতো বহু আলোচিত ঘটনার নির্ভুল পূর্বাভাস দেওয়া এই ভবিষ্যৎদ্রষ্টার নতুন এই সংকেত জ্যোতিষশাস্ত্রে নতুন আগ্রহের জন্ম দিয়েছে।
বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বৃষ রাশির জাতকেরা শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন এবং সিংহ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে নতুন সাফল্যের সুযোগ পাবেন। অন্যদিকে, তুলা রাশির মানুষের আর্থিক লাভ ও নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃশ্চিক রাশির জাতকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং মীন রাশির ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় জীবনের গতিপথ পরিবর্তন এবং পারিবারিক বিবাদ মিটে গিয়ে সুখ-শান্তি ফিরে আসার কথা জানানো হয়েছে।