রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান জালিয়াতি, গ্রেফতার ৮! নেপথ্যে কি বিশ্ব হিন্দু পরিষদ?
অযোধ্যার রামমন্দিরে অনুদান ও গহনা আত্মসাতের অভিযোগে মন্দির চত্বরের চাবিরক্ষক টিন্নু যাদবসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী দল (SIT)-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মন্দির চত্বরের দানবাক্স থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং প্রচুর মূল্যবান গহনা চুরি ও তছরুপ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির নেপথ্যে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) একাংশের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মন্দিরের পবিত্রতা রক্ষায় কোনো ধরনের আপস বরদাস্ত করা হবে না। এই নজিরবিহীন দুর্নীতির ঘটনার পর রামমন্দির কমিটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।