বাগানবাড়ি ভাঙার দিনই ইস্তফা তৃণমূল প্রধানের, নেপথ্যে কি সত্যিই অসুস্থতা?

মুর্শিদাবাদের মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী সুষমা ঘোষ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে তিনি বহরমপুরের বিডিওর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

একই দিনে তাঁর বাগানবাড়ি ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ও চর্চা শুরু হয়েছে। তবে বিতর্ক এড়াতে সুষমা ঘোষ শারীরিক অসুস্থতাকে নিজের সরে দাঁড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারছিলেন না এবং পদত্যাগের জন্য কেউ তাঁকে কোনো চাপ দেয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *