রাজ্যের ৫১টি আইটিআই এখন বেসরকারি হাতে, কর্মসংস্থানে নতুন দিশা!
রাজ্যের শিক্ষাকাঠামো ও পঠনপাঠনের মানোন্নয়নে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার কলকাতায় আয়োজিত পঞ্চম বিশ্ব এমএসএমই দিবসের অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে, রাজ্যের ৫১টি সরকারি আইটিআই কলেজের পরিচালনার দায়িত্ব বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। মূলত পরিকাঠামোর আধুনিকীকরণ এবং শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই আধুনিকীকরণ প্রক্রিয়ায় টাটার মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে আইটিআই কলেজগুলো পরিচালিত হবে। ‘প্রধানমন্ত্রী সেতু’ যোজনার আওতায় এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, রাজ্যের শিল্প ও বাণিজ্যের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে উচ্চশিক্ষামন্ত্রী বণিক সভা ও শিল্পপতিদের এই শিল্প-শিক্ষা যৌথ উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।