৩৪ বছর পর বাবার শ্রাদ্ধানুষ্ঠান, বাম আমলের খুনের বিচার পেলেন ছেলেরা!

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাবার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন দুই ছেলে। ১৯৯২ সালে রাজনৈতিক হিংসার শিকার হন বিজেপি কর্মী হরিসাধন ডোগরি। পরিবারের অভিযোগ, তৎকালীন শাসকদলের দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে। ওই ঘটনার পর বিচারের আশায় নিহতের দুই ছেলে প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, ততদিন তাঁরা বাবার শ্রাদ্ধশান্তি করবেন না। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার সম্পূর্ণ ধর্মীয় ও শাস্ত্রীয় নিয়ম মেনে এই আচার সম্পন্ন করা হয়।

নিহতের পরিবারের দাবি, ঘটনার সময় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবে অভিযুক্তরা পার পেয়ে যায়। পরবর্তীকালে রাজ্যে ১৫ বছর তৃণমূল কংগ্রেসের শাসনামলেও খুনের এই মামলার কোনো সুরাহা হয়নি। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বড় ছেলে তন্ময় ডোগরি জানিয়েছেন, তাঁদের দীর্ঘদিনের সেই শপথ আজ পূর্ণ হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *