কালীঘাটে লাইনে ঝাঁপ, সাতসকালেই থমকে মেট্রো! চরম ভোগান্তিতে যাত্রীরা

শনিবার সকালে কালীঘাট স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হলো। এদিন ব্যস্ত সময়ে আপ লাইনে ওই ব্যক্তি ঝাঁপ দিলে তৎক্ষণাৎ ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা পুরোপুরি থমকে যায়।

এই ঘটনায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। প্রায় ২৫ মিনিট স্তব্ধ থাকার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধার করা হলে পরিষেবা স্বাভাবিক হয় এবং পুনরায় ব্লু লাইনের পুরো রুটে মেট্রো চলাচল শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *