গার্ডেনরিচ কাণ্ডের শিক্ষা, ৫ মাস বন্ধ সব জি+৫ নির্মাণ!

গার্ডেনরিচ ও তারাতলার মতো বহুতল বিপর্যয়ের ঘটনার প্রেক্ষিতে নির্মাণকাজে গাফিলতি ও নকশার ত্রুটি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত পাঁচ মাসের জন্য জি+৫ বা তার চেয়ে বেশি উচ্চতার নতুন বহুতল নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে, যারা এই অঞ্চলগুলোতে নির্মীয়মাণ বহুতলগুলোর খুঁটিনাটি খতিয়ে দেখবে। এই স্বাস্থ্যপরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে। অডিট চলাকালীন কোনো বহুতলের নকশা বা বিল্ডিং প্ল্যানে বড় ধরনের ত্রুটি ধরা পড়লে ওই প্রকল্পের অনুমোদন সরাসরি বাতিল করা হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্মাণ সংস্থাগুলোর জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি বেআইনি ও ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *