আসারাম বাপুর আমৃত্যু কারাদণ্ড বহাল, সুপ্রিম কোর্টের বড় ধাক্কা!

নাবালিকাকে গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শীর্ষ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন তিনি, তবে মঙ্গলবার শুনানির পর আদালত সেই আর্জি নাকচ করে দেয়।

২০১৩ সালের নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই আসারাম বাপু কারাবন্দি রয়েছেন। গত ২৭ মে রাজস্থান হাইকোর্টের জোধপুর বেঞ্চ তাঁর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রাখে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি, ফলে জামিন খারিজ হওয়ায় তাঁকে জেলেই সাজা ভোগ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *