ডিম ছোড়ার ঘটনায় তোলপাড়, রিপোর্ট চাইল হাইকোর্ট!

রাজনৈতিক নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। এই ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানতে চেয়ে একটি সবিস্তার রিপোর্ট তলব করেছে আদালত। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি হয়।

তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদে দায়ের করা এই মামলায় শুনানির সময় আবেদনকারীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন নির্দেশের আর্জি জানানো হয়েছিল। তবে আদালত প্রাথমিকভাবে সেই আর্জি খারিজ করে দিয়েছে। রাজ্য প্রশাসনের জমা দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই আদালত পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *