সিঙ্গুরে তৃণমূল নেতাকে জুতোর মালা ও কোমরে দড়ি, জনরোষের চরম বহিঃপ্রকাশ!

হুগলির সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে প্রকাশ্য রাস্তায় নিগ্রহ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার নান্দা বাজার এলাকায় উত্তেজিত জনতা ওই তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো ছাড়াও তাকে জুতোর মালা পরিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। এ সময় তার মাথায় ডিম ফাটিয়ে ‘চোর’ স্লোগানও দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অদ্বৈত দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হুমকি ও দুর্নীতির অভিযোগ ছিল। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *