জিএসটি আপিলের সময় বাড়ল, ৩১ জুলাই পর্যন্ত আবেদনের সুবর্ণ সুযোগ!

জিএসটি আপিল ট্রাইবুনালে আবেদনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এর অধীনে বিভিন্ন আইনি মামলায় আপিল করার সময়সীমা এক মাস বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, করদাতারা এখন থেকে ৩১ জুলাই পর্যন্ত জিএসটি আপিল ট্রাইবুনালে (GSTAT) আবেদন করার সুযোগ পাবেন। এর আগে এই আবেদনের শেষ তারিখ ছিল ৩০ জুন।

জিএসটিএটি পোর্টালের ওপর অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট কারিগরি ত্রুটি ও বিভিন্ন সমস্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই সরকার আবেদনের এই সময়সীমা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *