রাজ্যে আসছে বিশেষ পর্যটন অ্যাপ, পর্যটকদের জন্য দারুণ সুখবর!

শিলিগুড়িতে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের পর্যটন শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ ডিজিটাল উদ্যোগের ঘোষণা করলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে মন্ত্রী জানান, দেশি ও বিদেশি পর্যটকদের সুবিধার্থে খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমেই পর্যটকরা রাজ্যের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরিষেবা হাতের মুঠোয় নাগাল পাবেন। পাশাপাশি, দেশজুড়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর প্রচার বাড়ানোর ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।

বৈঠকে পর্যটন ব্যবসায়ীরা বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে সরকারি ভর্তুকি বা সাবসিডি প্রদানের দাবি জানান। সেই সঙ্গে মহানন্দা নদীর ঘাট সংস্কার এবং বারাণসীর আদলে সেখানে আরতি পরিকাঠামো তৈরির প্রস্তাবও উঠে আসে। ব্যবসায়ীদের অভিযোগ ও পরামর্শ শোনার পর মন্ত্রী শঙ্কর ঘোষ অদূর ভবিষ্যতে বাংলার পর্যটন শিল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, পর্যটন সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে। উল্লেখ্য, পর্যটন ছাড়াও শুটিংয়ের স্থান হিসেবে উত্তরবঙ্গের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন দফতর নতুন রূপরেখায় কাজ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *