১০২ গ্রাম মাদকসহ হাতেনাতে ধরা পড়ল পাচারকারী, এসটিএফের বড় সাফল্য!
রাজ্যে মাদক কারবার রুখতে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে তরিত মজুমদার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। তার কাছ থেকে ১০২ গ্রাম উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ধৃত তরিত নদীয়ার তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের বাসিন্দা।
ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (NDPS Act) ২১(বি) ও ২৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, ধৃত ব্যক্তি কোনও বড় মাদক পাচারকারী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং তা কার কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জেরা শুরু করেছেন এসটিএফ আধিকারিকরা। এর পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতেও তদন্ত চলছে।