১০ লক্ষ টাকা তোলাবাজি, হুগলিতে গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ প্রভাবশালী তৃণমূল নেতা!

ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলা থেকে তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই নেতা জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এক ব্যক্তির লিখিত অভিযোগ ও আর্থিক লেনদেনের অকাট্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ দীর্ঘদিনের। রবিবার ধৃতকে শ্রীরামপুর আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় তাঁকে ‘চোর’ বলে স্লোগান দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *