মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, ৪ শিশুসহ মৃত ৬!

মুম্বইয়ের মানখুর্দ এলাকার মন্ডলায় রবিবার রাতে একটি তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার শিশু ও এক মহিলা রয়েছেন। ভবনটি ভেঙে পড়ার সময় পাশের একটি ঝুপড়ির ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় আহত এক যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পাওয়ার পরপরই দমকল বাহিনী, পুলিশ, বিএমসি এবং এনডিআরএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে অবিশ্রান্ত বৃষ্টির কারণে উদ্ধারকাজ পরিচালনায় বেশ বেগ পেতে হয়। প্রাথমিক অনুমানে কাঠামোগত দুর্বলতা ও ভারী বৃষ্টিপাতকেই এই বিপর্যয়ের কারণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *