স্বাস্থ্যশিবিরের আড়ালে কালো টাকা সাদা! অভিষেকের নামে ইডিতে নালিশ বিজেপির
July 6, 2026
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির নেতা অভিজিৎ দাসের দাবি, সরকারি ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি সংস্থার মাধ্যমে এই স্বাস্থ্যশিবিরের আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা বিষ্ণুপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এবং ঘটনার তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে আর্জি জানিয়েছেন। দুর্নীতির স্বপক্ষে সমস্ত প্রমাণ শীঘ্রই প্রকাশ্যে আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।