নতুন সরকারে বড় চমক! ১২৫ দিনের কাজে মিলল ১২৬৪ কোটি টাকা!
July 6, 2026
রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের দু’মাসের মাথায় ‘বিকশিত ভারত’ প্রকল্পের অধীনে ১২৫ দিনের কাজের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই অর্থ বরাদ্দের ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ মোট ১,২৬৪.৪৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে এবং রাজ্যে ইতিমধ্যেই এর কাজ শুরু হয়েছে।
বিগত সরকারের আমলে দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন এই প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ ছিল। বর্তমানে স্বচ্ছতা বজায় রেখে শ্রমিকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত মজুরি পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, দেশজুড়ে এই প্রকল্পের আওতায় মোট ২৫,৮৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে সর্বাধিক অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ।