অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? ১০ জুলাইয়ের আগেই রয়েছে আপনার জন্য বড় খবর!

অন্নপূর্ণা যোজনায় বাতিল হওয়া এবং ‘আন্ডার এনকোয়ারি’ থাকা আবেদনগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মন্ত্রী মালতি রাভা রায়। রাজ্যের যেসব আবেদনকারী এই প্রকল্পের যোগ্য, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে জমা পড়া মোট ১.৬২ কোটি আবেদনের মধ্যে প্রায় ২৭ লক্ষ আবেদন বাতিল হিসেবে চিহ্নিত হয়েছে।

এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া এবং অফলাইন আবেদনের ডিজিটাইজেশন কাজ আগামী ১০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, সিএএ-তে (CAA) আবেদনকারীদের এই প্রকল্পের সুবিধা আপাতত বন্ধ রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *