মেসিকাণ্ডে ফের বিপাকে অরূপ বিশ্বাস, মঙ্গলবারই থানায় তলব!
July 6, 2026
মেসিকাণ্ডে টিকিট কালোবাজারি ও আর্থিক প্রতারণার মামলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কলকাতা হাই কোর্টের নির্দেশে গত ১৮ ও ২২ জুন তিনি দুইবার পুলিশের মুখোমুখি হয়েছিলেন।
যুবভারতীতে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটা বিশৃঙ্খলার পর আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তার হন। পরবর্তীতে শতদ্রু দত্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দায়ের করেন। আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচ বহাল থাকলেও এই মামলার তদন্ত কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।