‘ত্রিপল চোর’ অপবাদের ভয়! সরকারি ত্রিপল ফেরাতে বাধ্য হলেন তৃণমূল বিধায়করা
July 10, 2026
দুর্যোগ মোকাবিলায় রাজ্যের প্রতিটি বিধায়ককে ২০০০টি করে ত্রিপল বিতরণের নির্দেশ দিয়েছে নতুন সরকার। তবে জনসেবার এই সরকারি উদ্যোগে অনিচ্ছা প্রকাশ করেছেন বিরোধী শিবিরের তৃণমূল বিধায়করা। তারা নিজেদের অফিস বা বাসস্থানে এই বিপুল পরিমাণ ত্রিপল মজুত রাখতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন।
এর আগে নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি ত্রিপল মজুত রাখাকে কেন্দ্র করে জনরোষ ও ‘চোর’ অপবাদের শিকার হয়েছিলেন বহু তৃণমূল নেতা। সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে বিধায়করা জেলাশাসকদের জানিয়েছেন, এখন থেকে ত্রিপলগুলো তাদের কাছে না পাঠিয়ে সরাসরি স্থানীয় বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হোক। সেখান থেকেই সাধারণ মানুষ প্রয়োজনীয় ত্রিপল সংগ্রহ করতে পারবেন।