একুশে জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টে তৃণমূল, মিলবে কি অনুমতি?
July 10, 2026
২১ জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশের কাছে সভার অনুমতি চেয়ে কোনো সাড়া না পাওয়ায় শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে দলটি। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এ বিষয়ে মামলা দায়ের করেছেন, যা বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হবে।
সম্প্রতি তৃণমূল নেতারা সভার মঞ্চ তৈরির জন্য জায়গা পরিমাপ করতে গেলে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই কলকাতা পুলিশ ধর্মতলা চত্বরে ৬০ দিনের জন্য জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর পাশাপাশি গত বছর ২১ জুলাইয়ের সভা ঘিরে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলাও বিচারাধীন রয়েছে, যার ফলে এবারের সভা ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা ও অনিশ্চয়তা।