হাওড়াবাসীর জন্য সুখবর, রেলের ফাঁকা জমিতেই বদলে যাচ্ছে শহরের রূপরেখা!
July 11, 2026
হাওড়া শহরের পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে সম্প্রতি রেলকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। পূর্ব রেলের অব্যবহৃত জমি জনস্বার্থে ব্যবহার করে হাওড়া স্টেশন চত্বরকে আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বৈঠকে লিলুয়ার রানি ঝিল সংস্কার, বেলুড়ের রেল আন্ডারপাসে জল জমার সমস্যা সমাধান এবং ফোরশোর রোড সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, এটি প্রাথমিক পর্যালোচনার বৈঠক হলেও রেল ও রাজ্যের যৌথ উদ্যোগে দীর্ঘমেয়াদি উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু হয়েছে।