অবশেষে কাটল জট, ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস!
July 11, 2026
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রক পূর্ব রেলকে ট্রেনটি চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। তবে যাত্রার চূড়ান্ত দিনক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের ওপর নির্ভর করছে।
উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের ১৯ জুলাই মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে বাংলাদেশে নতুন সরকার গঠন এবং ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পর দুই দেশের সম্পর্ক উন্নত হওয়ায় এই জনপ্রিয় ট্রেন পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।