শিক্ষানীতি নিয়ে কড়া সতর্কতা, নিয়ম না মানলেই সরাসরি শোকজ!
July 11, 2026
জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে আজ, শনিবার দুপুর ১টায় ২২তম ‘উজ্জীবন চর্চা’ ওয়েবিনারের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। স্কুলশিক্ষা দপ্তরের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপক বর্মন বক্তব্য রাখবেন। এবারের ওয়েবিনারে শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষা আধিকারিকদের পাশাপাশি অভিভাবকরাও অংশগ্রহণ করতে পারবেন।
একইসঙ্গে, ইউডাইস প্লাস (UDISE+) পোর্টালে স্কুলের যাবতীয় তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়ার কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। গ্রস এনরোলমেন্ট, ট্রানজিশন এবং ড্রপ আউটের তথ্য সময়মতো জমা না দিলে সংশ্লিষ্ট স্কুলগুলিকে শোকজ করা হবে। তথ্যের অসম্পূর্ণতা রোধে জেলাশাসক ও পুর কমিশনারদের এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মিশন।