কলকাতা পুরসভায় বড় রদবদল, ওয়ার্ড সংখ্যা কি বাড়তে চলেছে ২০০?

কলকাতা পুরসভার প্রশাসনিক কাজের মানোন্নয়ন এবং ভোটার অনুপাতে পরিষেবা বন্টনের লক্ষ্যে ১৪৪টি ওয়ার্ডকে বাড়িয়ে ২০০ করার প্রস্তুতি শুরু হয়েছে। শহরের ক্রমবর্ধমান নাগরিক সংখ্যা ও বিভিন্ন ওয়ার্ডের মধ্যে বিদ্যমান ব্যাপক অসামঞ্জস্য দূর করতেই এই ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের সার্ভেয়ার ও আইন বিভাগের কর্মীরা শহরের বুথ, ওয়ার্ডের আয়তন ও নাগরিক পরিকাঠামোর খুঁটিনাটি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন।

পুরসভা সূত্রে জানা গেছে, পুনর্বিন্যাসের পর প্রতিটি ওয়ার্ডে ১৫ থেকে ১৬ হাজার ভোটার রাখার মাপকাঠি নির্ধারণ করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে নতুন ওয়ার্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র ও বরো অফিসের মতো প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে। একইসঙ্গে, নতুন ওয়ার্ড গঠনের পর পুরসভার অধিবেশনকক্ষে বর্ধিত সংখ্যক কাউন্সিলরদের স্থান সংকুলানের বিষয়টি নিয়েও আগাম পরিকল্পনা শুরু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *