অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়েই চোখ কপালে, গৃহবধূর অ্যাকাউন্টে রাতারাতি ৭৪৮ কোটি!

অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৮ কোটি টাকার বেশি ব্যালেন্স দেখে হতবাক হয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার এক গৃহবধূ। শুক্রবার জটেশ্বরের কড়াইবাড়ির বাসিন্দা শম্পা রায় একটি কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে তিন হাজার টাকা তোলার পর ব্যালেন্স চেক করেন। এ সময় তার অ্যাকাউন্টে ৭৪৮ কোটি ৬৪ লক্ষ টাকার বিশাল অঙ্ক প্রদর্শিত হওয়ায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন।

বিপুল এই হিসাব দেখে ঘাবড়ে গিয়ে শম্পা রায় দ্রুত জটেশ্বর পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবগত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। এ বিষয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, প্রাথমিকভাবে ব্যাংকের সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স সংশোধন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *