জেলাশাসককে সশরীরে তলব, হাইকোর্টের কড়া ভর্ৎসনায় তোলপাড়!

ভিআইপি রোড থেকে উল্টোডাঙা পর্যন্ত এলাকায় বেআইনি নির্মাণ ও জবরদখল সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের রোষানলে পড়লেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। আদালতের নির্দেশ বারবার উপেক্ষা করে যথাযথ রিপোর্ট জমা না দেওয়ায় শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জেলাশাসককে কড়া ভর্ৎসনা করেছে।

আদালত জানিয়েছে, ২০২২ সাল থেকে বারবার নির্দেশ দেওয়ার পরেও জেলাশাসক তা অমান্য করছেন এবং দাখিল করা রিপোর্টে বেআইনি নির্মাণ সরানোর কোনো উপযুক্ত পদক্ষেপের উল্লেখ নেই। বিচারপতির কড়া মন্তব্য, তাঁদের ধৈর্যের পরীক্ষা যেন না নেওয়া হয়। এই পরিস্থিতিতে আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় জেলাশাসক শিল্পা গৌরীসারিয়াকে সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে হলফনামা ও পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *