এক বছরেই বন্ধ ৯১৫ স্কুল, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি বড় বিপর্যয় আসছে?

মাত্র এক বছরের ব্যবধানে পশ্চিমবঙ্গ থেকে ৯১৫টি সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা যেখানে ৯৩ হাজার ৭১৫টি ছিল, তা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কমে ৯২ হাজার ৮০০টিতে দাঁড়িয়েছে। পর্যাপ্ত শিক্ষক ও সুষ্ঠু পরিকাঠামোর অভাবে শিক্ষাব্যবস্থার মান নিম্নমুখী হওয়ায় সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের পড়ুয়াদের মধ্যে সরকারি স্কুল ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

রাজ্যের শিক্ষা পরিকাঠামোর এই সংকটের পেছনে শিক্ষক নিয়োগের অভাবকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে রাজ্যের প্রায় ১৯ হাজার সরকারি স্কুল মাত্র একজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। গত এক বছরে প্রায় ২ হাজার শিক্ষক অবসর গ্রহণ করলেও নতুন করে নিয়োগ না হওয়ায় শূন্যপদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারি শিক্ষা ব্যবস্থার বিপর্যয় রোধে এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন শিক্ষক সংগঠন অবিলম্বে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *