কয়েক মাসে ১ লক্ষ চাকরি, বেকারত্ব ঘোচাতে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন মাস্টারপ্ল্যান!
ডানকুনিতে লাক্স কোজি কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বেকারত্ব দূরীকরণে ত্রিস্তরীয় কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই মেধার ভিত্তিতে রাজ্যে ১ লক্ষ সরকারি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। পাশাপাশি, সরকারি কাজে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও আত্মকর্মসংস্থানের ওপরও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি শিল্পকারখানায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে, যার গ্যারান্টার হিসেবে পাশে থাকবে রাজ্য সরকার। এছাড়া, ১০০ কোটি টাকার ওপর বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো পদ্ধতির মাধ্যমে দ্রুত ছাড়পত্র প্রদানের কথাও ঘোষণা করেছেন তিনি।