সাপকে কামড়ে পাল্টা জবাব! হাসপাতালের পথে যুবকের কাণ্ড দেখে শোরগোল।
July 12, 2026
মালদহের মোথাবাড়িতে নিজের বাড়ির পাশে কাজ করার সময় ফারুক মোমিন নামের এক যুবককে একটি বিশালাকার সাপ ছোবল মারে। যন্ত্রণায় ছটফট করা সত্ত্বেও ওই যুবক দমে না গিয়ে উল্টে সাপটিকে ধরে দাঁত দিয়ে কামড়ে দেন। এরপর সেই সাপটি হাতে নিয়েই প্রায় চার কিলোমিটার পথ হেঁটে বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান তিনি। তবে পথে তার হাতে সাপ দেখে ভয়ে কোনো যানবাহন তাকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি।
স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যুবককে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, যুবকটিকে ছোবল দেওয়া সাপটি দাঁড়াশ প্রজাতির। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, সাপের কবলে পড়া এবং যুবকের সাহসিকতার এই পুরো ঘটনাটির ভিডিও বর্তমানে নেটপাড়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।