২৫০ কোটির পুর দুর্নীতি! ৬ লক্ষ টাকার বিনিময়ে চাকরি, সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট

রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, সুজিত বসু ৩৪০ জন প্রার্থীর কাছ থেকে চাকরি পিছু ৬ লক্ষ টাকা করে মোট ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রায় ২৫০ কোটি টাকার এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

গত ১১ মে গ্রেপ্তারের ৬০ দিনের মাথায় ইডি এই চার্জশিট জমা দেয়। এতে অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিট কারচুপির প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি, সুজিত বসুর সুপারিশ করা ৪০ জনের তালিকা এবং তাঁর ছেলের রেস্তোরাঁয় সন্দেহজনক আর্থিক লেনদেনের গোপন তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *