পুরুলিয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এ কী খাওয়ানো হচ্ছে শিশুদের!

পুরুলিয়ার বরাবাজার ব্লকের ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পরিবেশন ও নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিম দেওয়ার অভিযোগে গ্রামবাসীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় উপভোক্তা ও মহিলারা এই ঘটনার প্রতিবাদে আইসিডিএস কেন্দ্রটি ঘেরাও করেন এবং কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে দীর্ঘক্ষণ ঘরের ভেতর তালাবন্দি করে রাখেন। পরবর্তীতে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তালাবন্দি কর্মীদের উদ্ধার করে।

বিক্ষোভের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সমীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, প্রকৃত প্রাপকদের বাদ দেওয়ার ফলে অনেকেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে কেন্দ্রের কর্মী কবিতা মাহাতো সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়ম অনুযায়ী কাজ করার দাবি করেছেন। বরাবাজার ব্লকের সিডিপিও বিনীতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিক্ষোভের বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং খাবারের মান নিয়ে ওঠা সুনির্দিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *