তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়েই কী বললেন সুস্মিতা দেব!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলটির তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, তৃণমূল কংগ্রেসে তাঁর নিজের এবং দলটির কোনো ভবিষ্যৎ নেই।
তৃণমূলের ক্ষমতা হারানোর পর সামনে আসা বিভিন্ন দুর্নীতি ও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সুস্মিতা দেব বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, প্রতিবেশী রাজ্য আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের উন্নয়নমূলক কাজে তিনি প্রভাবিত হয়েছেন। আসামের সেই দৃশ্যমান বিকাশের দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কাজ করার লক্ষ্যে বিজেপিতে যোগ দিয়েছেন।