পুনর্বাসনহীন উচ্ছেদে দিশেহারা সল্টলেকের শত পরিবার!

সল্টলেকের সেক্টর ফাইভে রবিবার সকালে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। রাজ্যের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি হাব হিসেবে পরিচিত এই এলাকায় ফুটপাত জুড়ে থাকা বহু বছরের পুরোনো অস্থায়ী দোকান ও ঝুপড়িগুলো এই অভিযানে সরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডি স্মার্ট হোটেলের সামনে অবস্থিত দোকানসহ বিভিন্ন হকারদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় এলাকাটি বাঁশ ও ভাঙা আসবাবপত্রের স্তূপে পরিণত হয়। আচমকা এই অভিযানের ফলে কয়েকশো হকার পরিবার তাদের উপার্জনের একমাত্র পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ আইটি পার্ক এলাকায় নিয়মবহির্ভূতভাবে ফুটপাত দখল করে রান্নার কাজে আগুনের ব্যবহার বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে বিকল্প কোনো ব্যবস্থার ঘোষণা ছাড়াই হঠাত্‍ এই উচ্ছেদের ঘটনায় সরব হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও হকার সংগঠন। দীর্ঘদিনের উপজীবিকা হারিয়ে এখন সংশ্লিষ্ট পরিবারগুলো পুনর্বাসনের দাবি ও সরকারি সাহায্যের আশায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *