ভোট-হিংসা ও তোলাবাজির অভিযোগ, অবশেষে জালে জলহাটির প্রাক্তন বিধায়কের ছেলে!
July 13, 2026
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা, এক লটারি বিজয়ীর টাকা আত্মসাৎ করে মারধর এবং বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তোলাবাজির অভিযোগে জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর মোবাইল ফোন ট্র্যাক করে তাঁর অবস্থান নিশ্চিত করে পুলিশ।
তৃণমূলের এই প্রভাবশালী নেতার পুত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এই মামলায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে আগেই গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে ধৃত তীর্থঙ্করকে জেরা করে পুলিশ পরবর্তী তথ্যের খোঁজ চালাচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় অভিযুক্তের বাবা ও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও তদন্ত জারি রেখেছে পুলিশ।