রাজ্যে এবার গুন্ডারাজ খতম! অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে প্রশাসন

কলকাতায় কার্যকর হলো অপরাধ দমনে নতুন জোড়া আইন

রাজ্যে আইন-শৃঙ্খলার কঠোর নিয়ন্ত্রণে আজ থেকে কার্যকর হলো ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যাক্ট ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেইন্টেনেন্স অব পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। গত ২৯ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বিধানসভায় এই দুটি বিল পাস করার পর আজ থেকে তা কার্যকর করা হলো। মূলত পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তোলাবাজি ও অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে বর্তমান রাজ্য সরকার।

নতুন এই আইনের আওতায় সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্র পাচারকারী, বালি মাফিয়া ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অপরাধ সংঘটনের আগেই সন্দেহভাজনকে ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা প্রতিরোধমূলক গ্রেফতারের ক্ষমতা এবং সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংসের ক্ষেত্রে অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান। এই আইনের অধীনে সমস্ত অপরাধ জামিন-অযোগ্য হিসেবে গণ্য হবে এবং অপরাধীদের আশ্রয় বা আর্থিকভাবে সহায়তা প্রদানকারীরাও সমান শাস্তি পাবেন। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বিচার চলাকালীন একজন অভিযুক্তকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটক রাখা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *