বেতন ও মাতৃত্বকালীন ছুটিতে ঐতিহাসিক রায়, সুখবর পেলেন কর্মজীবী নারীরা!

জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে যে, মাতৃত্বকালীন ছুটি কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং এটি মহিলাদের একটি অবিচ্ছেদ্য সাংবিধানিক অধিকার। সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কয়েকজন চুক্তিভিত্তিক মহিলা চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও তাঁদের বেতন বন্ধ করে দিয়েছিল প্রশাসন। প্রশাসনের যুক্তি ছিল, স্থায়ী কর্মী না হওয়ায় তাঁরা বেতন-সহ ছুটির অধিকারী নন। এই প্রেক্ষিতে বিচারপতি রাজনেশ ওসওয়ালের বেঞ্চ স্পষ্ট করে দেয় যে, ছুটির অধিকার থাকলে পূর্ণ বেতন ও ভাতা পাওয়া তার একটি স্বাভাবিক অংশ।

আদালত প্রশাসনের ওই বৈষম্যমূলক নির্দেশিকা বাতিল করে জানিয়েছে যে, প্রশাসনিক আদেশ দিয়ে নারীদের মর্যাদার সঙ্গে যুক্ত এই মৌলিক অধিকার খর্ব করা যায় না। ২০২৪ সালের সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সিনিয়র রেসিডেন্ট ও টিউটররা ছুটি এবং সম্পূর্ণ বেতন পাওয়ার যোগ্য। এই রায়ের পর হাইকোর্ট জম্মু-কাশ্মীর প্রশাসনকে অবিলম্বে নির্দেশ দিয়েছে যাতে আবেদনকারী মহিলা চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির পুরো সময়ের বকেয়া বেতন এবং সমস্ত ভাতা দ্রুত মিটিয়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *