বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হেনস্থা, কুণাল ঘোষকে বড়সড় আর্থিক জরিমানা হাইকোর্টের!

কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিমের চেম্বার ঘেরাও ও হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে উচ্চ আদালত। আদালতের গরিমা ও আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে দায়ের করা স্বতঃপ্রণোদিত এ মামলায় তৃণমূল নেতা কুণাল ঘোষসহ জড়িত প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বিশেষ বেঞ্চ। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক-চাকরিপ্রার্থীদেরও একই পরিমাণ জরিমানা করা হয়েছে।

এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরির নিয়োগ মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ থেকে এই ঘটনার সূত্রপাত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মামলার অগ্রগতি না হওয়ায় চাকরিপ্রার্থীদের একাংশ রাতে আইনজীবীদের চেম্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিচারপতির সঙ্গে প্রবীণ আইনজীবীর আঁতাতের অভিযোগও তোলা হয়। চেম্বার ঘেরাও ও হেনস্থার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন হাইকোর্টের আইনজীবীরাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *