ঙ্গে গুন্ডাদমন আইন কার্যকর, অপরাধীদের কড়া বার্তা শমীকের!
রাজ্যে সংগঠিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’। গত শুক্রবার বারুইপুরের এক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন আইন চালুর ঘোষণা করেন। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এখন থেকে সাধারণ মানুষের ওপর কোনো হামলার ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন এই আইনের আওতায় রাজ্যের সমস্ত অপরাধকে জামিন-অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, ফলে পুলিশ এখন ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তদের সরাসরি গ্রেফতার করতে পারবে। এছাড়া আইন শৃঙ্খলার খাতিরে জেলাশাসক ও পুলিশ কমিশনারদের যেকোনো দাগী অপরাধীকে এক বছরের জন্য এলাকাছাড়া করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি, সিন্ডিকেট বা সংগঠিত অপরাধের মাধ্যমে উপার্জিত অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি ও টাকা বাজেয়াপ্ত করার পূর্ণ আইনি অধিকারও প্রশাসনকে দেওয়া হয়েছে। বিগত আমলের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এবং রাজ্যের নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতেই বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে এই আইন কার্যকর করা হয়েছে।