মেদিনীপুরের নামী স্কুলে ছাত্রকে যৌন নির্যাতন, অভিযুক্তকে আড়ালের প্রচেষ্টায় রণক্ষেত্র এলাকা!

পশ্চিম মেদিনীপুরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম শ্রেণির এক ছাত্রীকে শৌচাগারে আটকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গত শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকরা। অভিযুক্তকে আড়াল করার অভিযোগ তুলে প্রিন্সিপালের পদত্যাগ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সাসপেনশনের দাবিতে তাঁরা স্কুলের গেটের সামনে ধর্নায় বসেন। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে পকসো (POCSO) আইনের ধারায় মামলা রুজু করে অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আদালত তাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজে পুরো ঘটনার তদন্ত তদারকি করছেন। পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য পৃথক শৌচাগার ও আয়া মোতায়েনসহ স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে কড়া নির্দেশিকা জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *