পুরীর জগন্নাথ ধামের ৫টি অলৌকিক রহস্য যা আপনাকে অবাক করবেই!
সনাতন হিন্দু ধর্মে মর্ত্যের ‘বৈকুণ্ঠ’ হিসেবে পরিচিত পুরীর জগন্নাথ ধামে এমন অনেক রহস্য রয়েছে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। আগামী ১৬ জুলাই রথযাত্রার প্রাক্কালে শ্রীক্ষেত্রের এমনই পাঁচটি বিস্ময়কর রহস্য সামনে এসেছে। এর মধ্যে রয়েছে নিম কাঠে তৈরি বিগ্রহের আসামাপ্ত অবয়ব, মন্দিরের চূড়ার ধ্বজার বাতাসের বিপরীত দিকে ওড়া এবং মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা বিমানের উড্ডয়ন না হওয়া।
এছাড়া মন্দিরের নীলচক্রের গঠনশৈলী এবং সিংহদ্বারে প্রবেশের সাথে সাথে সমুদ্রের গর্জন অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। অন্যদিকে মন্দিরের রান্নাঘরের অদ্ভুত প্রক্রিয়া অনুযায়ী, সাতটি পাত্রের মধ্যে সবার উপরের পাত্রের অন্ন সবার আগে সেদ্ধ হয়। পাশাপাশি লক্ষাধিক ভক্তের উপস্থিতিতেও মন্দিরের প্রসাদের পরিমাণ কখনোই কম পড়ে না, আবার মন্দির বন্ধের সময় কোনো প্রসাদ অবশিষ্টও থাকে না।