প্রতিদিন ইনজেকশন নেওয়ার দিন শেষ? ডায়াবেটিস চিকিৎসায় সাপ্তাহিক ইনসুলিন কি সত্যিই ম্যাজিক!

ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসা বিজ্ঞানে এল ‘আউইকলি’ নামের নতুন ইনসুলিন, যার মাধ্যমে বছরে ৩৬৫টি ইনজেকশনের পরিবর্তে মাত্র ৫২টি ইনজেকশন গ্রহণ করলেই চলবে। সপ্তাহে একবার ব্যবহারের এই সুবিধায় প্রতিদিন সুঁচ ফোটানোর মানসিক চাপ ও অস্বস্তি থেকে রোগীরা মুক্তি পাবেন। ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী, প্রতিদিনের ইনসুলিনের মতোই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই পদ্ধতি সমান কার্যকর এবং এটি পেতে কোনো বাড়তি খরচের প্রয়োজন নেই।

তবে চিকিৎসকদের মতে, এই ইনসুলিন সবার জন্য প্রযোজ্য নয়। যেসব রোগীর রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করে, তাদের জন্য প্রতিদিনের ইনজেকশনের নমনীয়তাই বেশি নিরাপদ। তাই রোগীর বয়স, শারীরিক অবস্থা ও হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করতে হবে। এছাড়া, যেকোনো ইনসুলিনের পাশাপাশি সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও নিয়ন্ত্রিত জীবনযাত্রা বজায় রাখা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *