৬ জনকে খুন করে আত্মঘাতী রাজকুমার! পকেটে মিলল ভিডিও বার্তা

তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলার একটি মাঠ থেকে পকসো মামলায় অভিযুক্ত রাজকুমারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান এবং অপর এক কিশোরীসহ মোট ছয়জনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং পুলিশের পক্ষ থেকে তাঁর মাথার দাম ২ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। সোমবার নিখোঁজ রাজকুমারের দেহ উদ্ধারের পাশাপাশি তাঁর পাশ থেকে একটি কীটনাশকের বোতল, মোবাইল ফোন, বাসের টিকিট ও নগদ টাকা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক খেয়েই তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন থেকে ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ উদ্ধার করেছে, যেখানে রাজকুমার নাবালিকার পরিবারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন। অনলাইন জুয়ায় আসক্ত রাজকুমারের প্রায় ২ কোটি টাকা ঋণ ছিল এবং সেই ঋণের দায় মেটাতে তিনি জমি বিক্রি করেছিলেন। পুলিশ এখন ভিডিওতে করা তাঁর দাবিগুলোর সত্যতা এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কোনো আর্থিক লেনদেন ছিল কি না, তা খতিয়ে দেখছে। রাজকুমার খুনের ঘটনার পর নিজের বাবাকে ফোন করেও বিষয়টি জানিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *